জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উত্থাপন থেকে থামিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 

আজ রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে। 

প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য এই সুলতান মাহমুদ বাবুকে বলা হয়।

এসময় জামায়াত আমির দাঁড়িয়ে বলেন, এই সংসদের প্রথম দিনের আলোচনায় আমরা স্বীকৃতি দিয়েছি, বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট।

এসময় তাকে থামিয়ে দেন স্পিকার। বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনাকে সুযোগ দেওয়া হবে।

জামায়াত আমির পরে তাকে জানতে চান, আজকেই তিনি এ সুযোগ পাবেন কিনা। পরে স্পিকার বলেন, এখন উত্থাপন করা যাবে না। আপনাকে সময় দেবো প্রশ্নোত্তর পর্বের শেষে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

#

সচিব পর্যায়ে রদবদল

#

১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে বিচলিত ভারত

#

প্রত্যেক নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হবে: জুবাইদা রহমান

#

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

#

‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল’

#

কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

#

৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি শিশুর, আরও ১০ ফুট গর্ত খননের সিদ্ধান্ত

#

৭ দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার

Link copied