বন্যার্তদের জন্য ফায়ার সার্ভিসের কাছে ত্রাণসামগ্রী দিলো টার্কি

Megna Tv

৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

বন্যাদুর্গত এলাকার বিপদগ্রস্ত মানুষের কাছে ত্রাণ বিতরণের জন্য ফায়ার সার্ভিসের প্রতি আস্থা রাখলো টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (টিআইকেএ)।

বুধবার (২৮ আগস্ট) নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়।

টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বন্যাকবলিত অসহায় মানুষের কাছে বিতরণের জন্য মূলত ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বরাবরে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করে।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসীম টার্কির সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির পরিচালক সেভকি মার্থ বারিশের কাছ থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা ত্রাণসামগ্রী গ্রহণ করেন।আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলেও জানায় ফায়ার সার্ভিস।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

#

নেত্রকোনা ডায়াবেটিস সমিতি এর নতুন এডহক কমিটি গঠন

#

এপিএস পেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

#

প্রশ্ন ফাঁসের সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: শিক্ষা মন্ত্রণালয়

#

বেসরকারিভাবে হজের প্যাকেজ থাকছে তিনটি

#

কুমিল্লায় ভয়ংকর রূপে গোমতী নদী; ২লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

#

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প , সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

#

আগামী হজে বিমানভাড়া কমছে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

#

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন আজ

#

সংসদে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু ‘বিতর্ক’

Link copied