সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী
৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ভোট
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ওই দিন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।