কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না : আব্দুর রহমান

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সংগ্রহ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা যে সময় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না।

শনিবার (৯ ডিসেম্বর) ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের বিলাসী শপিং সেন্টার হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বাংলাদেশ এক সময় তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ অনেক এগিয়ে গেছে। দেশে অভূতপূর্ব উন্নয়ন করে শেখ হাসিনা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী ট্যানেলসহ দেশে সব পর্যায়ে আওয়ামী লীগ সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে।

আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, অর্থবিষয়ক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান, বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব তারা, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হাই, গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, শেখর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied