কুমিল্লার রসুলপুর রেলস্টেশনে ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Megna Tv

২০ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ভারতীয়-পণ্য-জব্দ

কুমিল্লার রসুলপুর রেলস্টেশনে ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি-১০ অভিযান চালিয়ে ৮৭ লাখ ১৫ হাজার টাকার অবৈধ বাজি ও কিশমিশ আটক করেছে।

কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ ফেব্রুয়ারি বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেলস্টেশনে চোরাচালানবিরোধী বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা মালিক বিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিশমিশ আটক করেন। যার পণ্যের বাজার মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

#

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজ

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

#

সাড়ে ৫ কোটি টাকার বিল জালিয়াতি: মূলহোতাকে বাদ দিয়ে দুদকের মামলা

#

আনসার বিশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

#

মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

#

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

#

কুমিল্লায় বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ারস কাউন্সিলে ভবিষ্যত পরিকল্পনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া

#

স্থাপনা ও জানমালের ক্ষতি না করার আহ্বান সেনাপ্রধানের

Link copied