পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের বিদায়

Megna Tv

১৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রসচিব হিসেবে মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আসছে ডিসেম্বরে। তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় দেওয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশের ২৬তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা অনুযায়ী তাঁর ২০২২ সালের ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২২ সালের নভেম্বরে চুক্তিতে আরও দুই বছর তাঁকে একই পদে রাখার সিদ্ধান্ত নেয়। পরে তাঁকে দুই বছরের জন্য জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। তবে আজ রাতের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। নীতিনির্ধারকদের তরফে এমন সবুজ সংকেত পেয়েই সচিবকে বিদায় দেওয়া হয়েছে।


#NP/AS24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied