মাদক সেবন করে জেলে, বাইরে এসে দুধ দিয়ে গোসল

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পুলিশের হাতে আটক মো. ইসমাইল হোসেন নয়ন।

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করে জেলে যান এক যুবক। জেল থেকে ছাড়া পেয়েই থানার পুকুরে গোসল করে আর মাদক না খাওয়ার কথা জানান তিনি। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাই মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ওই যুবকের নাম মো. ইসমাইল হোসেন নয়ন। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে।

জানা গেছে, ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও চলাকালে মাদক সেবন করে। পরে এই ভিডিও ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে। গত ৪ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই যুবককে। পরে কারাগার থেকে বের হয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসলের আরও একটি ভিডিও করেন তিনি।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন বলেন, আমি তাকে সতর্ক করে দেই। এরপরে সে আবার থানার পুকুর পাড়ে দুধ দিয়ে গোসলের ভিডিও বানিয়েছে। এই ভিডিও আমি দেখেছি। যদি আইনলঙ্ঘন করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied