কুমিল্লায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Megna Tv

১২ মিনিট আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।  গত ১০ আগস্ট ২০২৩ইং তারিখ রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ডিএমপি ঢাকা এর মোহাম্মদপুর থানার মৃত লিয়াকত হোসেন এর ছেলে শাখাওয়াত হোসেন রনি ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ সিপিসি-২ এর স্কোয়াড্রন লীডার ও কোম্পানী অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

#

লালমাইয়ে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালিত

#

গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন, জানালেন সেনাপ্রধান

#

কুমিল্লা কোটবাড়ী মুড়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এয়াতিম খানায় জাতীয় শোক দিবস পালিত

#

দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশ সদস্যকে কান ধরিয়ে দাঁড় করালো জনতা, ভিডিও ভাইরাল

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

#

৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

#

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে’

#

কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবে যে দিন

সর্বশেষ

Link copied