তিন বিমানবন্দরে হবে উন্নয়ন, ব্যয় ৭৭২ কোটি ৭৪ লাখ টাকা

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সৈয়দপুর বিমানবন্দর

দেশের তিনটি বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পৌনে ৮০০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে— যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর। এ তিন বিমানবন্দরের রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ করা হবে।

বিমানবন্দর তিনটির রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণের পূর্তকাজ, তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার অনুমোদ দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।

তিনি সাংবাদিকদের জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী-এর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’-এর পূর্তকাজ ৩টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৭২ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ১০৫ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনার মাধ্যমে সবকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের চারটি, কৃষি মন্ত্রণালয়ের চারটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

অনুমোদন দেওয়া ১৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২৩ হাজার ৮২ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৫৪৬ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২২ হাজার ৩৬৭ কোটি ১১ লাখ ৭ হাজার ৫৪৬ টাকা এবং দেশিয় ব্যাংক অর্থায়ন করবে ৭১৫ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied