বিআরটিসি বাসে মিলল ৬ আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার ১

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার।

বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে বিদেশি মদ, ৬টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

শুক্রবার ( সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআরটিসি বাস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ মমিনুল ইসলাম (৩২) তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।

তার কাছ থেকে জব্দ করা হয় এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫টি আগ্নেয়াস্ত্র, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, রাউন্ড তাজা বুলেট এবং বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম. হাসান মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাওয়া একটি বিআরটিসি বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ড। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ওই বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। বাসের মধ্যে বক্সে একটি বস্তায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্রগুলি পাথরঘাটা রূট হয়ে নৌপথে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেজন্যই পাথরঘাটাকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর আগেও তিনি অস্ত্র চোরাকারবারির কাজ করেছেন।

কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে জানতে চাইলে কোস্টগার্ড অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয়েছে। অস্ত্র মাদক আইনে মামলায় শেখ মমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied