নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলার অভিযোগ

Megna Tv

১৬ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
রূপগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলার অভিযোগ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতার বাড়িতে যুবলীগ নেতারা হামলা, ভাংচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (০৩ সেপ্টেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ঘটনা ঘটে।

হামলার শিকার সাব্বির হোসাইন খোকা বলেন, রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত। একটি পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন রূপগঞ্জের বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী। অপর পক্ষকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, গত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানে আমরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়ার নেতৃত্বে সুধী সমাবেশে যোগদান করি। রূপগঞ্জের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সুধী সমাবেশে যোগদান না করায় যুবলীগ নেতা কাওসার আহম্মেদসহ ৪০-৫০ সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে। আমাকে না পেয়ে সন্ত্রাসীরা আমার বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাট চালায়। সময় আমার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তারা আমার পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করে।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন তেমন একটা ভূমিকা নিচ্ছে না বলেও জানান তিনি।

বিষয়ে জানতে যুবলীগ নেতা কাওসার আহম্মেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অভাবের কারণে ঢাকার উত্তরায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি

#

রাজবাড়ীতে শ্রমিক লী‌গ নেতাকে কু‌পিয়ে হত্যা

#

ফরিদপুর-রাজবাড়ী রুটে ৪ দিন ধরে বাস চলাচল বন্ধ

#

দেবিদ্বারের ধামতীতে নানা পন্থায় ইউপি চেয়ারম্যানের বসতজমি দখলের চেষ্টার অভিযোগ

#

ভারতে ৩৩ শিশুকে ‘বিরল থেকে বিরলতম’ যৌন নির্যাতনকারী দম্পতির মৃত্যুদণ্ড

#

কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও  দোয়ার মাহফিল

#

কুমিল্লায় জমে উঠেছে আমন ধানের চারার হাট

#

পাট-বস্ত্র এবং জাহাজ শিল্পে বিশ্বব্যাংককে বিনিয়োগের আহ্বান উপদেষ্টার

#

ছাত্র-জনতা ও বিএনপি নেতার পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত

#

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

Link copied