লালমাইয়ে অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার, অপহরণকারী আটক

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কুমিল্লা লালমাই বাগমারা বাজার

কুমিল্লার লালমাইয়ে অপহরণের ৩ দিন পর এক কিশোরী উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাকিল নামে এক অপহরণকারীকেও আটক করা হয়েছে।

অপহৃত কিশোরী উপজেলার বাগমারা বাজারস্থ দারুল হেকমা মাদরাসায় ৫ম শ্রেণির ছাত্রী। আর অপহরণকারী শাকিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুরের বাসিন্দা। তাদেরকে বান্দরবান জেলার সদর উপজেলা বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার ও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর বিকালে ওই কিশোরী কোচিং ক্লাস শেষে বাগমারা সওদাগর বাড়ির বাসায় ফিরছিলেন। ওই সময় শাকিল তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমাই থানায় মামলা দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জামিল মিঞা বলেন, ওসি স্যারের নির্দেশে বান্দরবান থেকে অপহৃত মেয়েটিকে প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩ দিনের মধ্যে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছি। বিচারক অপহৃত ভিকটিমকে মেডিকেল চেকআপ করতে নির্দেশ দিয়েছেন।

ভিকটিমের বাবা দুলাল মিয়া পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিল শাকিল। অথচ সে আগেও দুই বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে ২ বছরের একজন ছেলেও রয়েছে। আমি অপহরণকারী শাকিলের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, অপহরণের অভিযোগ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি এবং অপহরণকারীকেও গ্রেফতার করে আদালতে হাজির করেছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নওগাঁয় উদ্বোধনের অপেক্ষায় সেতু

#

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতা গ্রেপ্তার

#

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

#

ক্রমশ বাড়তে পারে গরম

#

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা কিলোমিটারের কাজ মাসের পর মাস, কুমিল্লা আমতলীতে নিত্য দুর্ভোগ

#

ইউনিয়ন অফিস থেকে মরদেহ উদ্ধার, ২ গ্রামপুলিশ সদস্য আটক

#

বিয়ের দাবিতে পুলিশের বাড়িতে অনশনরত নারীকে মারধরের অভিযোগ

#

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের হামলা পূর্বপরিকল্পিত, সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা

#

নেত্রকোনা ডায়াবেটিস সমিতি এর নতুন এডহক কমিটি গঠন

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied