মোটরসাইকেলের তেল নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

রংপুরে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে এক শিক্ষক মারা গেছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর নগরের মেসার্স সুরমা ফিলিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মেহেদী হাসান (৩৩) রংপুর সদর উপজেলার বালাচড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রংপুর নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ার বাসিন্দা। 


মেহেদী হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বলে জানিয়েছেন তার বাবা বেগম রোকেয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুল মতিন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহবুব হোসেন বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।


একাধিক প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদককে জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের পর্যটন মোটেলের বিপরীত পাশে মেসার্স সুরমা ফিলিং স্টেশনে মোটরসাইকেল নিয়ে যান মেহেদী। তবে তিনি অপেক্ষমাণ গ্রাহকদের সারিতে ছিলেন না।


সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৩৬ মিনিটে সুমনা ফিলিং স্টেশনের বাঁ দিকে ফাঁকা স্থানে ওই প্রতিষ্ঠানের কর্মচারী মজনু মিয়ার সঙ্গে কথা বলেন মেহেদী। সেখানে থেকে হেঁটে খানিক দূর এগুনোর সময় মাটিতে ঢলে পড়েন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।


ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, মেহেদী হাসানের মৃত্যু হলে রাত আটটার দিকে তাঁর এক স্বজন এসে মোটরসাইকেলটি নিয়ে গেছেন।


ঘটনার সময় ওই ফিলিং স্টেশনে তদারকির দায়িত্বে (ট্যাগ অফিসার) ছিলেন রংপুর উপজেলার কৃষি উপসহকারী কর্মকর্তা মাহে আলম ও রংপুর মহানগরের কোতোয়ালি থানার পরিদর্শক সাদ্দাম সরকার। 


সাদ্দাম বলেন, উনি (মেহেদী হাসান) হঠাৎ করে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তাৎক্ষণিকভাবে অটোতে করে তাকে মেডিক্যালে সোপর্দ করা হয়েছিল।


মেহেদী হাসান রংপুর জিলা স্কুলের ২০১০ ব্যাচের শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, সহকর্মী ও বন্ধুবান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

#

প্রেমিকাকে পাস করাতে মেয়ে সেজে হলে গিয়ে ধরা প্রেমিক

#

হত্যার পর লাশ ফেলে দেয় ট্রাকের নিচে, সড়ক দুর্ঘটনা বলে প্রচার

#

আবু সাঈদ হত্যায় গ্রেপ্তার দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে

#

কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়?

#

ড. ইউনূসের কারণে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

#

মাছ চাষ শিখতে বিদেশ যাবেন ১০০ কর্মকর্তা। ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭ কোটি টাকা ।

#

বাংলাদেশ হালকাযান ফেডারেশনের কেন্দ্রিয় নেতাদের কুমিল্লায় সংবর্ধনা

#

ব্রাহ্মণপাড়ায় বাঁশের তৈরি মাছ ধরার চাঁই কেনার ধুম

#

কুমিল্লায় মার্চ' ফর জাস্টিস ছাত্র জনতার সমাবেশ”

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied