পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার ভিডিও ভাইরাল

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পরীক্ষায় শিক্ষার্থীরা বই খুলে উত্তরপত্রে লিখেছেন। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেয়া

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৭ সেকেন্ড ও দেড় মিনিটের দুটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে পরীক্ষা চলছে এবং প্রায় প্রতিটি বেঞ্চে পরীক্ষার্থীদের সামনে খোলা বই রাখা আছে। পরীক্ষার্থীরা কোনও দ্বিধা ছাড়াই বই দেখে উত্তরপত্রে লিখছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। ওই কক্ষে ৪৪ জন পরীক্ষার্থী ছিলেন, যারা সবাই ওই মাদরাসারই শিক্ষার্থী।

স্থানীয়দের অভিযোগ, নিজ মাদরাসায় পরীক্ষাকেন্দ্র হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগ করে দিয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানের হলেও এটি কোনও পরীক্ষার কি না তা নিশ্চিত নয়। সম্ভবত শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট করার সময় কেউ ভিডিওটি করে ছড়িয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, ‘অসদুপায়ে পরীক্ষা নেয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied