ব্রাহ্মণপাড়ায় বাঁশের তৈরি মাছ ধরার চাঁই কেনার ধুম

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি হাটে মাছ ধরার চাঁই কিনছেন ক্রেতারা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হাটবাজারে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার চাঁই কেনা-বেচার ধুম পড়েছে। স্থানীয় ভাষায় এসব আন্তা, খৈলশুন, বৃত্তি, ভাঁইড় বা চোকাসহ বিভিন্ন নামে পরিচিত।

বর্ষায় খাল-বিল উপচে পানি পাশের ক্ষেতে প্রবেশ করে। সময় বিভিন্ন প্রজাতির মাছ ঝাঁকে-ঝাঁকে এক জলাশয় থেকে অপর জলাশয়ে যায়। সুযোগে মাছ ধরার অপেক্ষাকৃত সহজ কৌশল হলো মাছ চলাচলের পথে চাঁই পেতে রাখা। এতে ভালো পরিমাণে মাছ ধরা পড়ে। এতে গ্রামের মানুষ বর্ষা মৌসুমে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে।

সরেজমিন জানা গেছে, উপজেলার সাহেবাবাদ, দুলালপুর, সিদলাই, চান্দলা, ষাইটশালা, মিরপুর, কান্দুঘর নাগাইশ ইত্যাদি হাটে মাছ ধরার এসব দেশীয় চাঁই বিক্রি হচ্ছে। চাঁই তৈরির নির্মাতারা এখন ব্যস্ত সময় পাড় করছেন। তারা বাঁশ কেনা, বাঁশ কাটা, শলাকা তৈরি করা, চাঁই বোনার কাজ করছেন। পাশাপাশি হাটবাজারে বিক্রি করছেন।

চাঁই প্রস্তুত বিক্রয়কারী হোসেন মিয়া বলেন, ‘পুরো বছরের সময় আমরা চাঁই (আন্তা) তৈরি বিক্রিতে ব্যস্ত সময় পার করি। পরিবারের সবাই মিলে কাজ করি। আয় দিয়েই সংসার চলে। বন-জঙ্গলের বাঁশ দিয়ে এসব চাঁই তৈরি করা হয়।

আরেক চাঁই বিক্রেতা সুখেন্দু বলেন, ‘একটি ভালো বাঁশ থেকে তিনটি চাঁই তৈরি করা যায়। বছর প্রতিটি চাঁই (আন্তা) বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। গত বছরের তুলনায় বছর চাঁই (আন্তা) কিছুটা কম বিক্রি হচ্ছে। কারণ, অন্যান্য বছরের তুলনায় আমাদের এলাকায় বছর বর্ষার পানি কম। খাল-বিলে পানি বাড়লে বিক্রিও আরও বাড়বে।

উপজেলার নাগাইশ এলাকা থেকে চাঁই কিনতে আসা মো. ইউসুফ বলেন, ‘প্রতি বছর শখের বসে আমি তিন-চারটি চাঁই কিনি। বাড়ির পাশের বিলে এগুলো ব্যবহার করে ছোট মাছ ধরি। এতে বাজার থেকে আর মাছ কিনতে হয় না। এবারও পাঁচটি চাঁই কিনেছি।

সিদলাই বাজারের ক্রেতা মোসলেম উদ্দিন বলেন, ‘প্রতি বছরই আমি বর্যা মৌসুমে চাঁই কিনি। দেশি ছোট মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে খাই। আবার বাজারেও মাছ বিক্রি করি। এবারও সাতটি চাঁই কিনেছি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

দিল্লিতে অবতরণ শেখ হাসিনার

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

কুমিল্লায় ব্লাড লাইফ সেচ্ছায় রক্তদান সংগঠনটির আত্মপ্রকাশ

#

দুর্গাপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা,বেড়েছে আবাদ

#

দোষী সাব্যস্ত পলাতক হাসিনা খুনের দায় নেবেন না

#

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

#

বন্ধ আছে মোটরসাইকেল চলাচল, মধ্যরাতে থামছে বাকি যানবাহনের চাকাও

#

দুপুরের মধ্যে কুমিল্লাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

#

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied