নোয়াখালীতে ‘ছিনতাইকালে’ অস্ত্রসহ ২ তরুণ গ্রেপ্তার

Megna Tv

১২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
নোয়াখালীতে রোববার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুজন।

নোয়াখালীর সদরে দুই তরুণকে ধারাল অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাইকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি ডিবির।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী হাউজিং এস্টেট ভাঙারপোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের আরাফাত হোসেন রাহাত (২৫) এবং একই এলাকার মিজানুর রহমান (২১)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের ছোরা জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি সোমবার সকালে কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সাইমন চাম্বুগং তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করেন। আসামিরা ধারাল অস্ত্র ঠেকিয়ে রাস্তায় ছিনতাই-চুরি করতেন। তাদের নামে সুধারাম মডেল থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied