বগুড়ায় তারেক রহমানকে টাকার মালা দিয়ে বরণ করে নিল শিশু

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাওয়ার পথে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার জালশুকা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় ঠেলে এক শিশু প্রধানমন্ত্রীকে টাকার মালা দিয়ে বরণ করে নেয়।

এ সময় প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করেন এবং পরে সেটি আবার তার গলায় পরিয়ে দেন। পাশাপাশি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন তিনি। এরপর রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বহু বছর পর এসেছি। এখন যাচ্ছি বাগবাড়ি। সেখানে গিয়ে খাল খনন করবো, হামের টিকাদান কার্যক্রম শুরু করবো। নির্বাচনের আগে বলেছিলাম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো, সেটিও আজ প্রদান করবো।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। ঘরের লোকের জন্য দোয়া করবেন। আমি যেন সবার জন্য ভালো কাজ করতে পারি। আজ যাচ্ছি, তবে আবার আসবো।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied