এমপক্স ভাইরাস রোধে শাহ আমানত বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

Megna Tv

২৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)

এমপক্স ভাইরাসের বিস্তার রোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে। পাশাপাশি এমপক্স ভাইরাস শনাক্তে বিমানবন্দরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন উইং কমান্ডার তসলিম আহমেদ সোমবার (১৯ আগস্ট) সকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রতিটি শিফটে তিন জন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। প্রতি শিফটে  একজন চিকিৎসক এবং দুই জন সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এভাবে সার্বক্ষণিক তিনটি শিফটে তিন জন চিকিৎসক ও ছয় জন সহকারী চিকিৎসক দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যানিং করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে প্রতিটি যাত্রীকে পরীক্ষা করছেন কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত এমপক্স ভাইরাসে আক্রান্ত কোন রোগীকে পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে এমপক্স ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বাড়ছে উদ্বেগ। বাংলাদেশে এ ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied