পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কি কেউ শুনতে পায়?

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।
 

মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নিয়ে শঙ্কা - দৈনিক মানবজমিনে প্রধান সংবাদ এটি। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা, পাল্টা হামলা ও সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও শ্রমবাজারে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জেরে আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও ভিসা জটিলতা তৈরি হয়েছে দেশে দেশে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মী পাঠানো।

এরই মধ্যে আরব আমিরাত ও বাহরাইনে দুইজন বাংলাদেশির মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন আরও সাতজন। উপসাগরীয় ছয় দেশে প্রায় ৪৫ লাখ প্রবাসী কর্মীর ওপর অনেকটা নির্ভরশীল দেশের রেমিট্যান্স প্রবাহ। যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের পরিবারেও বাড়ছে উদ্বেগ-আতঙ্ক।


জ্বালানি সংকট, ডিজেল বিক্রিতে রেশনিং - দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর এটি। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বড় বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আমদানির পরিকল্পনা অনুযায়ী জ্বালানি তেল ও গ্যাস পাওয়া যাচ্ছে না বিশ্ববাজারে। বাংলাদেশমুখী তেলের ২টি জাহাজ নির্ধারিত সময়ে আসছে না। এ কারণে ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোল পাম্পগুলোকে চাহিদার ১০ শতাংশ কম ডিজেল দেয়ার নির্দেশ দয়া হয়েছে। এরই মধ্যে ‘তেল পাওয়া যাবে না’ আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন পড়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তেল বিক্রি ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সম্মিলিত ইসলামী ব্যাংক বা একীভূত করা পাঁচ ব্যাংকের আমানতকারীরা অতিপ্রয়োজনেও টাকা না তুলতে পারাসহ নানা ধরনের সংকটে ভুগছেন। দুই বছর ধরেই তারা এমন ভোগান্তির মধ্যে রয়েছেন। সবশেষ ভোগান্তি হিসেবে এসব ব্যাংকের আমানতকারীদের হিসাব থেকে আগে দেয়া মুনাফা কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পরে আমানতকারীদের আন্দোলনের চাপে বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর ৪ শতাংশ মুনাফা দেয়ার ঘোষণা দেন।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied