অবৈধভাবে মজুদ করা জ্বালানিসহ গ্রেপ্তার ৩

Megna Tv

২৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুদ করা পেট্রোল, একটি নীল রঙের পিকআপ ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. শাহ জাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied