পানির নিচে সাড়ে ৩ হাজার হেক্টর ধানের জমি

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
টানা বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে ধানের জমি।

নেত্রকোনার কেন্দুয়ায় টানা বর্ষণে প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। পানির নিচে তলিয়ে গেছে হাজার ৫০০ হেক্টর ধানের জমি। আর সহস্রাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষি কৃষকরা।

এদিকে পানি বেড়ে যাওয়ার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন উপজেলার কৃষকরা। জলাবদ্ধতায় পৌর শহরের কান্দিউড়া, শান্তিবাগ, আরামবাগ কমলপুরের বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে। পানি উঠেছে বাসাবাড়ি দোকানে। বাসায় পানি ওঠায় অনেকের রাত কেটেছে নির্ঘুম। আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এলাকার খোঁজখবর রাখছেন বলে জানা গেছে এবং পরিস্থিতি দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

মৎস্য চাষি আবদুর রউফ জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন তার পুকুর পানিতে ভেসে গেছে। শিং অন্যান্য মাছ ভেসে গিয়ে লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

পিজাহাতি গ্রামের শাহজাহান বাঙ্গালি জানান, তার ১৭০ শতক জমি পানির নিচে। এসব জমিতে ৪৯ হাইব্রিড জাতের ধানের আবাদ করেছিলেন। তবে সব পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা জানান, প্রাথমিক অবস্থায় হাজার ৫০০ হেক্টর ধানের জমি নিমজ্জিত হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। পানি যদি দু-একদিনের মধ্যে না কমে তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম জানান, এখন পর্যন্ত যতটুক খবর নিতে পারছি তাতে হাজারের বেশি পুকুর ডুবে যাওয়ার খবর পেয়েছি। তবে এর সংখ্যা আরও বাড়বে।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি অনেক পুকুর, আমন ফসলের জমি, সবজি ক্ষেত ডুবে গেছে। কয়েকটি স্থানে রাস্তা ধসে গেছে। দুপুর থেকে বৃষ্টি কমেছে। আর বৃষ্টি না হলে এবং দুয়েক দিনের মধ্যে পানি সরে গেলে ধানের খুব বেশি একটা ক্ষতি হবে না। তবে মৎস্য চাষিদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা কঠিন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের প্রণোদনার প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

#

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

#

শিক্ষার্থীকে মারধর করে আরেকজন বললেন, ‘কানের পর্দা ফাটানোর প্রতিশোধ নিয়েছি’

#

হজরত শাহজালাল (র.)'র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

#

হবিগঞ্জে তরমুজ চাষে আওয়ামী লীগ নেতার সাফল্য

#

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল, প্রথম দিনেই শেষ ৯০০ টিকিট

#

ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ; আসিফ মাহমুদ।

#

প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

#

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

#

রেলওয়ের কোটি টাকার মালামাল চুরি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied