শিক্ষার্থীকে মারধর করে আরেকজন বললেন, ‘কানের পর্দা ফাটানোর প্রতিশোধ নিয়েছি’

Megna Tv

৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ায় ইসলামী  বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মাস আগে মারধরের শিকার হয়েছিলেন। তখন তাঁর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। যাঁর বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছিল, সেই শিক্ষার্থী দুই দিন আগে ক্যাম্পাসের হলে আসেন। আগের ঘটনার জের ধরে তাঁকে মারধর করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে লালন শাহ হলে ঘটনা ঘটে।

 

গতকাল মারধরের শিকার মিনহাজুল হক রুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রতক্ষ্যদর্শী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা জলে জানা যায়, মিনহাজুল ছয় মাস আগে হল ছেড়ে চলে যান। দুই দিন ধরে তিনি ক্যাম্পাসের হলে অবস্থান করছিলেন। গতকাল সন্ধ্যার পর ১০ থেকে ১২ জন শিক্ষার্থী হঠাৎ তাঁর কক্ষে যান। পরে তাঁর রুমমেটদের আটকে রেখে মিনহাজুলকে মারধর করা হয়। সময় তাঁকে হল ছাড়ার হুমকিও দেওয়া হয়।

 

মিনহাজুল হক বলেন, ‘খুলনা যাওয়ার পথে ক্যাম্পাসে ঘুরতে যাই। রাতে কক্ষে ছিলেন। এমন সময় ১০ থেকে ১২ জন মিলে কক্ষে ঢুকে মারধর করে এবং আগামীকালের মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয়। এনামুলের সঙ্গে কয়েক মাস আগে একটা ঝামেলা হয়েছিল। তবে সেটা ছাত্রলীগের সভাপতি তাঁর বাবার উপস্থিতিতে মিটিয়ে দিছিলেন। হয়তো সেই ঘটনার জের ধরে আজ (গতকাল) ওরা এসেছিল।

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক ইমনের বিরুদ্ধে মিনহাজুল হককে মারধর করার অভিযোগ উঠেছে। বিষয়ে এনামুল হক বলেন, ‘ মাস আগে আমাকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেন মিনহাজুল ভাই। সে সময় তিনি ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় ছিলেন। আমি বিচার পাইনি। ছাত্রলীগের সভাপতির কক্ষে আমাকে আর আমার বাবাকে ডেকে হ্যান্ডশেক করিয়ে মিটিয়ে দেওয়া হয়েছিল। সেদিন আমি খুবই মর্মাহত হয়েছিলাম। শনিবার বন্ধুরা মিলে মিনহাজুল ভাইয়ের কক্ষে গিয়ে কথা বলি। সময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। জন্য মারধর করা হয়েছে। আমি সেই দিন বিচার না পাওয়ায় আজ প্রতিশোধ নিয়েছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, তারা (এনামুল) এর আগে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল। তারা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। আমরা এমন কাউকে আমাদের দলে যুক্ত করতে চাই না, যারা ছাত্রলীগের রাজনীতি করে। ছাত্রদল কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাজনীতি প্রশ্রয় দেয় না।

উল্লেখ্য, গত বছর ১৮ নভেম্বর রাতেদ্রুতগতিতে বাইক চালানোরকারণে এনামুল হককে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটানোর অভিযোগ ওঠে মিনহাজুল হকের বিরুদ্ধে। ঘটনায় ২৭ নভেম্বর প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন এনামুল। পরে শাখা ছাত্রলীগের সভাপতি উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করে দেন।


NP/AS24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কমছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় বন্যার পানি, দুর্ভোগ চরমে

#

তুমব্রু সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

#

বিজিবির অভিযানে কুমিল্লায় ৮৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ির জব্দ

#

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

#

বন্ধ আছে মোটরসাইকেল চলাচল, মধ্যরাতে থামছে বাকি যানবাহনের চাকাও

#

মাদক সেবন করে জেলে, বাইরে এসে দুধ দিয়ে গোসল

#

সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

#

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

#

এবার বন্ধ হয়ে গেল পুরোপুরি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied