এখনও অপহৃত ৫ বাংলাদেশি জেলের খোঁজ মেলেনি

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

টেকনাফের নাফ নদী থেকে অপহৃত পাঁচ জেলের এখনও খোঁজ মেলেনি। গত সোমবার (৭ অক্টোবর) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের অপহরণ করে। ওইদিন বিকেলে নাফ নদীর শাহপরীর দ্বীপ নাফনদীর অংশে বঁড়শি নিয়ে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অপহৃত জেলেরা হলেন– শাহপরীর দ্বীপের আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

MegnaTv 24

স্থানীয়দের বরাত দিয়ে শাহপরীর দ্বীপের বাসিন্দা সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সোমবার বিকেলের দিকে শাহপরীর দ্বীপ এলাকার ৫ জন জেলে ট্রলারের মাধ্যমে বঁড়শিতে মাছ ধরতে নাফ নদীতে যায়। পরে তারা শাহপরীর দ্বীপের অংশের নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করলে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছে নৌকায় করে মাছ ধরতে গেলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

জেলেদের ফেরত আনতে আলোচনা চলছে জানিয়ে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা কিলোমিটারের কাজ মাসের পর মাস, কুমিল্লা আমতলীতে নিত্য দুর্ভোগ

#

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

#

আজ থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না যে ৯টি ট্রেন

#

লিটনের বাহারি লাইট এখন রাসিকের বোঝা, বিদ্যুৎ বিল বকেয়া ৪২ কোটি টাকা

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

আটক সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম।

#

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

#

চাকরির পরীক্ষায় ৩৬ বার ফেল করা পিংকি এখন বিসিএস ক্যাডার

#

জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

#

সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া দলিল তৈরির অভিযোগ, তদন্তে সিআইডি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied