কুমিল্লার লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Megna Tv

১৬ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
বিএনপির কর্মী সমাবেশ

ইবনুল হাসান রায়হান, বিশেষ প্রতিনিধি।।

কুমিল্লার লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ২ টায় এ.ইউ.ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মাস্টার আব্দুল কাইয়ুম ও ছাত্রনেতা তারেক আজিজ এর সঞ্চালনায় ২নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ শরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর সদস্য ডা. রশিদ আহমেদ হোসাইনী ,

লাকসাম উপজেলার সিনিয়র বিএনপির নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ, লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম ফারুক, গুম পরিবারের সন্তান রাফসানুল ইসলাম, গুম পরিবারের সন্তান শাহরিয়ার কবির রাতুল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু, তরুন বিএনপির নেতা তন্ময় ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ইউসুফ, মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদ প্রমুখ।


বিশেষ অতিথির বক্তব্যে ড. রশিদ আহমেদ হোসাইন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে পালিয়ে যেতে হয়েছে স্বৈরাচার সরকারকে, বাংলাদেশের ইতিহাসে আর কোন সরকার পালিয়ে যায় নাই, আমি যখন এরশাদ বিরোধী আন্দোলন করি তখনো এই স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু সেও পালিয়ে যায় নাই। জনগণকে ভুলে গেলে হবে না আজকে যে সরকার আছে তিনি গণঅভ্যুত্থানের সরকার। সাধারণ জনগণ ১৬ টি বছর বাকশক্তি হারিয়েছে, ১৬ টি বছর কোন কথা বলতে পারে নাই, জনগণের উপর একসাথে নির্যাতন চলেছে, নিপিড়ণ চলেছে, অনেক নির্যাতন করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর, স্বার্থ প্রমান হল লাকসাম থেকে আমরা দুই দুটি ভাইকে হারিয়েছি লাকসামের দুই সিংহ পুরুষ সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির পারভেজ। জানিনা তারা আজও কোথায় আছে।

এ সময় তিনি আরো বলেন গত ১৬টি বছর আপনারা যে অত্যাচার করেছেন তার একটুও আমরা করি নাই তাই আপনাদের হুশিয়ারি করতে চাই যে এমন কিছু করবেন না যেনো আমরা কোন খারাপ ব্যবহার করতে বাধ্য হই এখানে সবাই সমান। আপনারা যদি আমাদের এই ব্যবহারের কেউ সুবিধা নিতে চান তাদেরকে প্রতিহত করা হবে। আজকে বিএনপি'র ছত্রছায়ায় বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই দলে কোন চাঁদাবাজি চলবে না। এই দলে কোন সন্ত্রাস চলবে না।
বিএনপি'র প্রতীক একটাই সেটা হল ধানের শীষ এখানে কোন গ্রুপিং চলবে না আমরা কোন গ্রুপিং এর রাজনীতি চাই না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে গঠন করে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied