জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির চেষ্টায় রয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময়ে পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন বিএনপি এই বাহিনীকে জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির চেষ্টায় রয়েছে। তা না হলে তারা কেন পুলিশ সংস্কার কমিশন করবে না? পুলিশ অধ্যাদেশ কেন বাস্তবায়ন করবে না? 

রোববার (১২ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিএনপি নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা বলেছি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে। কথা বলার স্বাধীনতা থাকতে হবে। বৈষম্য দূর করতে হবে। আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। বাংলদেশের অর্থনৈতিক উন্নয়ন হতে হবে। দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে।  

তিনি বলেন, বিএনপির সরকার গঠনের পর থেকে বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে। বাংলাদেশ আবার পুরোনো পথে হাঁটছে। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা একাত্তরের নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করার চেষ্টা করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল। তারা সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো গণআন্দোলনের কোনো প্রতিশ্রুতি তারা কখনো রক্ষা করে নাই।  

নাহিদ বলেন, বিএনপি বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এই জুলাই সনদকে তারা কলুষিত করেছে। শেখ হাসিনার সময় দেখেছি, বিচার বিভাগ কিভাবে দলীয়করণ হয়েছিল।  ফলে বিচারপ্রতিদের নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার যে অধ্যাদেশ তারা তা বাতিল করে দিয়েছে।  

এনসিপির আহ্বায়ক বলেন, যে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল; সেই প্রতিষ্ঠানগুলো ও ব্যবস্থাকে তারা পুনর্বহাল রেখেছে।  এর ভেতর দিয়ে তারা এটাই বার্তা দিতে চায়, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা, সংস্কারের কথা মুখে বলবে, কিন্তু অন্তরে ধারণ করবে না। ফলে সংস্কারের বাংলাদেশের জন্য আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৬

#

পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ

#

অবরোধের শেষ দিনে খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

#

স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির হাতাহাতি, উত্তপ্ত সাভার

#

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

#

সমন্বয়কের পরামর্শে জাতির কাছে ক্ষমা চাইলেন জয়!

#

খালেদা জিয়ার কফিন কাঁধে ‍তুলে নিলেন মিজানুর রহমান আজহারী

#

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কে, কোটি টাকার রহস্য!

#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

#

রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ ৩ জানুয়ারি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied