শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, জানাল আবহাওয়া অফিস

Megna Tv

২৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি: সংগ্রহ

পৌষের শেষে এসে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জবুথবু পঞ্চগড়ের সাধারণ মানুষ। তাপমাত্রা সামান্য বাড়লেও হাড় কাঁপানো শীতে যেন কাবু হয়ে পড়েছে সব মানুষ। রাতভর হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। টিপটিপ বৃষ্টির মতো ঝরা কুয়াশা থাকছে পুরোটা রাত। সারাদিন দেখা মিলছে না সূর্যের মুখ। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়েরিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেশি। শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত কয়েকদিন ধরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন শীতজনিত শতাধিক রোগী বৃদ্ধি পাচ্ছে। বহির্বিভাগ থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা। যারা বেশি অসুস্থ তারা কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, যা বৃহস্পতিবার সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ পরিস্থিতিতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied