খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

Megna Tv

৯ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে টেলিটকের রাজউক ভবনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ টেলিটক শাখার সভাপতি আনিসুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান এম জহির আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, প্রকৌশলী আবু রায়হানসহ জিয়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব এবং দেশের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক, যাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied