নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী।

নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। আজ বুধবার সকাল ৭টার দিকে জেলা শহর মাইজদীতে প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ব্যানারটি অপসারণ করে পুলিশ। এ সময় কার্যালয়ের সামনে থেকে ৫ জনকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভেতরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরবর্তীতে কার্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া হয়। বুধবার সকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী আকস্মিক দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকের সামনে ঝুলিয়ে দিয়ে স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এসময় মুঠোফোনে তোলা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেন অনেকে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালে ব্যানার দিয়ে মিছিল করে। কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

#

গুম হওয়া ব্যক্তিদের তথ্য জানতে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারি

#

কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে আমরা সক্ষম: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

#

জামালপুর জেলা কারাগারে গোলাগুলি

#

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

#

কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

#

নোয়াখালীর বেগমগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

#

পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link copied