ঐক্যবদ্ধ বিএনপি, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে: কলিম উদ্দিন মিলন

Megna Tv

২৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, আমরা অতীতেও একসাথে কাজ করেছি, অভিজ্ঞতাও আছে প্রচুর। আগামী নির্বাচনসহ সব সাংগঠনিক কর্মকাণ্ডে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। ইতোমধ্যেই ঐক্যের বিজয় ঘটেছে। এবার নির্বাচনে বিজয় অর্জন করাই আমাদের লক্ষ্য।

অন্য দিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ছাতক–দোয়ারাবাজার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, “দলের প্রতি সম্মান এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। ছাতক–দোয়ারার বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এখানে কোনো বিরোধ ছিল না, ছিল দলীয় প্রতিযোগিতা। আমাদের মন–প্রাণ বিএনপির সঙ্গে জড়িত। আগামী ২২ জানুয়ারি থেকে আচরণবিধি মেনে ধানের শীষের প্রচারণায় সবাই একসাথে মাঠে নামবো। ছাতক–দোয়ারায় ধানের শীষ জিতলে জিতবেন জননেতা তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের যৌথ সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ।

পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান।

সভায় আরও বক্তব্য রাখেন— শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, আলতাফুর রহমান খছরু, ফজলুল করিম বকুল, মানিক মাস্টার, জয়নাল আবেদীন মহি, শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়রা সুরত, সামসুর রহমান বাবুল, মুর্শেদ আলম,গোলাম আম্বিয়া, মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন সালমান, নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতা ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন। 

সভায় বক্তারা বলেন- মিলন–মিজান ভাই–ভাই, এখানে কোনো সন্দেহ নেই। সবাই একসাথে কাজ করলে ছাতক–দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত—ইনশাআল্লাহ।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

#

বিনা পয়সায় ভোট দেবেন,পাঁচ বছর বিনা পয়সায় সার্ভিস দেবো: হাসনাত আব্দুল্লাহ

#

মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধকালেও কারাবরণ করেছেন খালেদা জিয়া: মনির চৌধুরী

#

দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই : জাইমা রহমান

#

গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

#

গণতন্ত্র ও রাষ্ট্র রক্ষায় ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করুন: চরমোনাই পীর

#

জামায়াত আমির শফিকুর রহমান ঢাকা–১৫ আসনে জয়ী

#

এ্যানীকে নির্যাতনের ঘটনা মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

#

নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৯১ আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন

#

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

সর্বশেষ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

Link copied