পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এর পাশাপাশি কাজ করছে নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে  ইস্টার্ন রিফাইনারির ডলফিন  জেটিতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর জানা না গেলেও ৩ নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

MegnaTv 24

জাহাজের শ্রমিকরা জানান, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে। তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি ট্যাংকার শিপ হলেও তা নিরাপদ ছিলো। তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে কী কারণে এটি ঘটেছে তারা নিশ্চিত নয়।

তারা আরও জানান, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে বিস্ফোরণ ঘটে। এটির মাত্রা এত তীব্র ছিলো যে জাহাজের বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে গেছে। তবে হতাহত বা নিখোঁজের বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied