টাকা জমিয়ে ১২০০ মিটারের সড়কটির সংস্কার

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#

বগুড়ার আদমদীঘিতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় খানাখন্দে ভরা রাস্তার সংস্কার চলছে। রবিবার (৩০ জুলাই) সকাল থেকে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের প্রবেশ মুখে কালভার্টের সামনে থেকে কাজ শুরু হয়। চলতি সপ্তাহের মধ্যেই জামে মসজিদ পর্যন্ত ১২০০ মিটার সড়কের কাজ শেষ হবে। 
সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালের দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান তাহের উদ্দিন সরদার তিনি নিজ গ্রাম কায়েতপাড়ায় ওই সড়কে ইট সলিং করেন। এরপর দীর্ঘ ২৮ বছরে অনেক জনপ্রতিনিধি পরিবর্তন হলেও সড়কটি পাকা হয়নি। এতে সড়কের ১২০০ মিটারের বিভিন্ন স্থানে ইট উঠে যাওয়ায় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলতো দূরের কথা মানুষও ঠিকমতো হাঁটতে পারেন না।


সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে জানিয়েও লাভ
হয়নি। এ অচলাবস্থা নিরসনে গ্রামের লোকজন এগিয়ে আসেন। আলোচনা করে দেখেন, গ্রামের প্রবেশ মুখে কালভার্ট থেকে জামে মসজিদ পর্যন্ত সংস্কার করতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হবে। সিদ্ধান্ত হয় তারা স্বেচ্ছাশ্রম ও নিজেরা সাধ্যমতো ৩০ হাজার টাকা জমা করবেন। অল্প কয়েকদিনের মধ্যে টাকার সংস্থান হয়ে যায়।


অবশেষে রবিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কার কাজ শুরু হয়। উদ্বোধনের সময় সান্তাহার ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন, ব্যবসায়ী মকলেসুর রহমান, আবু বক্কর সিদ্দিক, শফির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন মাহমুদুল হাসান, রায়হান, হামিদুল, সামাদুল, দিলবর, সোহেল, হাসান প্রমুখ গ্রামবাসী উপস্থিত ছিলেন। 
ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, সড়কটি সংস্কারে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতে দেরি হওয়ায় তারা নিজ
অর্থায়নে সড়কটি সংস্কার শুরু করেছেন। আগামী ২-৩ দিনের মধ্যে কাজটি শেষ হবে। এতে ওই সড়কে যানবাহন ও মানুষ চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, স্বেচ্ছাশ্রমে এ সড়ক সংস্কার কাজটি অন্য এলাকার জন্য অনুপ্রেরণা জোগাবে। এ ছাড়া এটি উদাহরণ হয়ে থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

#

নেত্রকোনায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

#

‘গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি’ লাইভে এসে যা বললেন তনি

#

পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা, চলছে গণনা

#

সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার দিচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী

#

'যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

#

চিকিৎসকদের ওপর হামলায় সঞ্জয় পাল জয় গ্রেপ্তার

#

৩ শতাধিক কর্মী নিয়ে মোঃ আলী আকবরের শোক র‌্যালী

#

বন্যার পানি বের করতে খোলা হয়েছে মুছাপুর রেগুলেটরের ২৩ গেট

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied