প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতা গ্রেপ্তার

Megna Tv

২০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
গ্রেপ্তার গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সময় পুলিশ কাইফির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে অশালীন আপত্তিকর পোস্ট প্রদান করে। ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে কাইফি শিকদার তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০-২৫ নেতাকর্মীকে আসামি করে মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তাৎক্ষণিক পুলিশ পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি ছাত্রদল নেতা কাইফির বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করে।

মামলার পর থেকে কাইফি আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি মো. আফজাল হোসেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের সহায়তায় বসিলা এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কাইফি শিকদারকে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়। আদালত কাইফি শিকদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied