টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

Megna Tv

১৬ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় বিদ্যুৎ নামে এক যুবক আহত হন। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক আতিকুল ইসলাম ও হেলপার মজন মিয়া। নিহত আতিকুল টাঙ্গাইলের  গোপালপুর উপজেলার মনতলা গ্রামে এবং মজন মিয়া পাকুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied