দুই চালানে ভারত থেকে এলো ৪ লাখ ৬৩ হাজার পিস ডিম

Megna Tv

২৫ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ফাইল ছবি

একই দিনে ভারত থেকে এলো দুটি ডিমের চালান। এই চালানে দেশে এসেছে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম। রোববার (৬ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে আসে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিচ ডিম, একই পরিমাণ ডিমের চালান আসে রাতে। যা আজ দুপুরের মধ্যেই কাগজপত্র যাচাইবাছাই শেষে চালানটি নেবে বলে জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী রাতুল ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি জানায়, পর্যায়ক্রমে আরও ৪২ লাখ ডিম আসবে।

MegnaTv 24

কাস্টমস সূত্র জানায়, এক হাজার ১০৪ বক্স ডিম নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বক্সে ২১০ টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য ৯ হাজার ৯৬৯ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৮ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে ৫ টাকা ৭০ পয়সা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে ও সকল খরচ মিলিয়ে এক টাকা ৮৪ পয়সা। এতে প্রতিটি ডিমের মোট মূল্য দাঁড়ায় ৭ টাকা ৫০ পয়সা। এমতাবস্থায় পেঁয়াজ ও আলুর মতো ডিম আমদানিতে শুল্ক মওকুফের দাবি জানিয়েছেন আমদানিকারকরা।

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, ডিমের চালানটি দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ভারত থেকে আমদানি করা ডিমের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। রাজস্ব আদায় করে যত দ্রুত সম্ভব ডিমের চালানটি খালাস করে দেয়া হবে আজই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

#

বাংলাদেশ হালকাযান ফেডারেশনের কেন্দ্রিয় নেতাদের কুমিল্লায় সংবর্ধনা

#

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

#

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

#

নোয়াখালীতে ‘ছিনতাইকালে’ অস্ত্রসহ ২ তরুণ গ্রেপ্তার

#

মেয়েকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিলেন বাবা

#

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে: জামায়াত আমির

#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

#

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত অনেকে

#

‘জেল খাটতে কেমন লাগে’, কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied