রাজধানীতে মুদি দোকানির হাঁটুতে গুলি করে টাকা ছিনতাই

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দোকান খোলার জন্য বাসার নিচে দাঁড়ানো মাত্রই মুখোশধারী তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে দাঁড়ায়। এরপর কোনো কিছু বোঝার আগেই মুদি দোকানীর বাম পায়ের হাঁটুর ওপরে গুলি করে এবং তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে গুলি করে টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

গুলিবিদ্ধ দীপুকে গুরুতর আহত অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত ব্যবসায়ীর স্ত্রী আফরোজা বলেন, ‘আমরা পল্লবীর সেকশন ১২ এর ব্লক-ই, রোড নম্বর ৫, বাসা নম্বর ১–এ নিজ বাড়িতে থাকি। আমাদের বাড়ির নিচেই আমার স্বামীর একটি মুদি দোকান রয়েছে। আজ ভোরে দোকান খোলার জন্য বাসার নিচে দাঁড়ানো মাত্রই মুখোশধারী তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে দাঁড়ায়। এরপর কোনো কিছু বোঝার আগেই আমার স্বামীর বাম পায়ের হাঁটুর ওপরে গুলি করে এবং তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।’আফরোজা আরও বলেন, ‘আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে কে বা কারা এ কাজ করেছে তা আমরা কিছুই জানি না।’ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে বাম পায়ে হাঁটুর উপরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি পল্লবী থানা পুলিশকে অবহিত করেছি।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied