সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি

Megna Tv

১৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
শাহবাগে বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ এবং হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক। তারা এই সঙ্কটের দ্রুত সমাধান দাবি করেন।

শুক্রবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের উপর এসব নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক, বাংলাদেশ সনাতনী সচেতন ছাত্র সমাজ, সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ করা হয়। দেশত্যাগের হুমকি দেওয়া হয়। রাতের আঁধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনও বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম, প্রতিনিধি ও সোশ্যাল মিডিয়া থেকে এসব তথ্য পাওয়া যায়।

এসময় চয়ন পাল নামের এক বিক্ষোভকারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার নিপীড়নসহ মন্দির ভাঙচুর করা হয়, এটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি।’

সুজন দেবনাথ নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এতে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আশা করবো দ্রুতই এই সমস্যার সমাধান চাই।’

এসময় বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে ২০ দফা অধিকার ও দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিকের আয়োজনে বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করেন। প্রসেনজীৎ কুমার হালদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন চৈতি বসাক, মনীষ বাড়ৈ, সাজেন কৃষ্ণ বল, নোবেল সাহা, সোনামনি কর্মকার, পিযুষ দাস, অনুপম দাস, অঙ্কন কর্মকার, অনিক দাস প্রমুখ। এছাড়াও মানববন্ধনে কয়েকশ’ সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তারা শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৭৫ সালের পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে : শেখ হাসিনা

#

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

#

অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

#

১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামী গ্রেফতার

#

পানি কমলেও হাওড়ে নতুন করে বৃষ্টি, ধান পচার ভয়

#

মা-বাবা জানতেনই না, ‘খুনি’কে সঙ্গে নিয়ে ছেলেকে খুঁজছেন

#

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল।

#

কুমিল্লায় থানায় ফিরছেন পুলিশ সদস্যরা

#

ফের ‘ইসরাইল ব্যতীত’ যুক্ত হচ্ছে পাসপোর্টে

Link copied