ময়মনসিংহ মেডিক্যালের শিক্ষার্থীদের বিক্ষোভ

Megna Tv

২০ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। 

রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। পরে কলেজের সামনে সমাবেশ করেছেন তারা। এ সময় শিক্ষার্থী আখি আক্তার বলেন, ‘হাসপাতালে চিকিৎসাকালীন সময়ে রোগীর স্বজনরা প্রতিনিয়ত চিকিৎসকদের ওপর হামলা চালান। এবারও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয় না দেখে বারবার এমন ঘটনা ঘটছে। তাই হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সারা দেশের চিকিৎসকদের সুরক্ষায় আইন করতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবো আমরা।’

এর আগে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকরা সারা দেশে কর্মবিরতির ডাক দেন।

NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

#

কুমিল্লায় এম.কে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের উদ্বোধন

#

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় যে সংশোধন

#

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

মানবতার ফেরীওয়ালা ও স্মার্ট ইউনিয়নের রুপকার চেয়ারম্যান মো :মন্জুর আলী

#

যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য

#

রংপুরে অরক্ষিত লেভেল ক্রসিং, ঝুঁকি নিয়েই চলাচল

#

স্থাপনা ও জানমালের ক্ষতি না করার আহ্বান সেনাপ্রধানের

#

বিজিবির অভিযানে কুমিল্লায় ৮৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ির জব্দ

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

Link copied