স্কুলে যাওয়ার কথা বলে কুড়িগ্রামে দুই ছাত্র নিখোঁজ

Megna Tv

২৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
নিখোঁজ স্কুলছাত্র আইয়ুব আলী ও নিরব।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুলে যাওয়ার কথা বলে আইয়ুব আলী (১৩) নিরব (১১) নামের দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার।

নিখোঁজ স্কুলছাত্র আইয়ুব আলী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামের নুরুন্নবীর ছেলে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে এবং সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্কুলছাত্র দুজনের চাচা আক্তার আলী বলেন, নিখোঁজ আইয়ুব আলী নিরব আমার ভাতিজা। তারা গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসে নাই। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েছি আমরা, তারা কোথাও নাই। পরিবার থেকে রাগারাগি করাও হয়নি। হঠাৎ এমনটা হলো কেন আমরা বুঝতে পারছি না। তারা প্রতিদিন স্কুল শেষ করে টিউশনি করেই বাড়ি আসে। স্কুলে খবর নিয়েছি, তারা নাকি স্কুলেও যায়নি। কেউ যদি আমার ভাতিজা দুজনের সন্ধান দিতে পারত আমরা দুশ্চিন্তামুক্ত হতাম।

পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুরজ্জামান বলেন, ‘আমি বিষয়টি শুক্রবার সকালে জানতে পেরেছি। তারা তো বৃহস্পতিবার স্কুলে আসে নাই। হয় তো স্কুলের কথা বলে অন্য কোথাও পালিয়েছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসি রুহুল আমিন জানান, দুই ছাত্র নিখোঁজ হয়েছে এমন একটি জিডি পেয়েছি। তাদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। আমরাও চেষ্টা চালাচ্ছি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied