মানুষ-প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়, নতুন উদ্যমে কাজ করব: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি। ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

ঢাকা: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেছেন, ‘মানুষ বা প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়। ভুলভ্রান্তি মানুষের যেকোনো সময় হতে পারে। তবে ইচ্ছা করে ভুল করলে সেটা বড় অপরাধ।’

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, ‘আমাদের লাইসেন্স ফেরত দেওয়ার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এটার মর্যাদা রাখার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আমাদের হয়তো আরও সচেতন হতে হবে। আদ-দ্বীন একটা পরিবার, যেখানে আমরা আমাদের সিস্টার, পরিচ্ছন্নতাকর্মী, ডাক্তার সবাইকে খুব ভ্যালু করি; আমাদের রোগী তো অবশ্যই।’

আদ-দ্বীনের সেবামূল্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব সেবা মূল্য কম নেওয়ার। আপনারা হয়তো জানেন যে আমাদের একটা যাকাত ফান্ডও আছে, আমরা সেটা এই চিকিৎসার জন্য ব্যবহার করি।’

তিনি বলেন, ‘এই যে ডায়ালাইসিসের কথা সারাদেশ জেনেছে যে আমরা ২৫০ টাকায় ডায়ালাইসিস করছি, এটা সম্ভব হচ্ছে যাকাত ফান্ডের কারণে। কারণ যেটুকু আপনার খরচ হয়, যেটুকু কেমিক্যাল, ওষুধ, রিএজেন্ট, ম্যানপাওয়ারের জন্য যেটা আমাদের খরচ হয়, সেটা তো খরচই হয়। সেটার জন্য আমাদের যাকাত ফান্ডটাকে ব্যবহার করি।’

অধ্যাপক ড. জামালুন্নেসা আরও বলেন, ‘আদ-দ্বীন হাসপাতাল যেহেতু নন-প্রফিট অর্গানাইজেশন, এখান থেকে আমরা প্রফিট করি না। আমাদের অন্য হাসপাতালগুলো বন্ধ ছিল না, সেগুলো কাজ করেছে। আর মগবাজারে আজকে থেকে কাজ শুরু হলো।’

তিনি জানান, ৪৭ দিন হাসপাতালের বিভিন্ন সংস্কারকাজ করা হয়েছে। তিনি বলেন, ‘এই ৪৭ দিন আমরা রেনোভেট করেছি, এটা একটা বড় জিনিস। ৪৭ দিন আমাদের ওয়ার্ড, কেবিন, ইন্টারনাল যে লজিস্টিক সাপোর্ট, এগুলোকে আমরা রেনোভেট করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভেন্টিলেশনের যে একটু সমস্যা ছিল, সেগুলোকে আমরা আরও উন্নত করেছি। আমরা নিশ্চিত করেছি যে, আমাদের এখানে কোনোরকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন সমস্যা না থাকে। এটা আমরা উত্তরোত্তর আরও চেষ্টা করব।’

কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘ভালো করার তো কোনো শেষ নেই, তাই না? সেটার সঙ্গে সঙ্গে আমরা এই ৪৭ দিন আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে করে তারা তাদের যে ঘাটতিগুলো আছে, সেগুলো যেন কাটিয়ে উঠতে পারে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল , সম্পাদক পরান

#

তারুণ্যের সমাবেশের পর এবার আসছে 'তারুণ্যের রোডমার্চ'

#

আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে

#

কুমিল্লা-৫ আসনে নৌকা মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

#

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

#

জুনিয়র শিক্ষকের নামে বরাদ্দ নেওয়া কোয়ার্টারে থাকছেন সহকারী প্রধান শিক্ষক

#

শেখ হাসিনাকে নিয়ে চিঠি, পাগলা মসজিদের দানবাক্সে

#

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

#

ঘুষ কেলেঙ্কারি: ইউক্রেনের সাবেক সীমান্তরক্ষী প্রধান বরখাস্ত

#

হত্যাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied