হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, তিন প্লাটুন বিজিবি মোতায়েন

Megna Tv

১৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সেইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সই করা এক আদেশে জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এনসিপি বুধবার হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছিল। একই স্থানে এবং একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল ও যুবদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় পক্ষের কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং এর জেরে সংঘর্ষ, জান-মালের ক্ষয়ক্ষতি ও জনশান্তি বিনষ্টের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

এই আদেশের ফলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং এবং উচ্চশব্দ সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে বলে জেলা প্রশাসক সরফরাজ নিশ্চিত করেছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, ১৪৪ ধারা পালনে পুলিশ পৌরসভার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে আমাদের কড়া নজর রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied