ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

Megna Tv

২০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
কুৃমিল্লায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন ।

কুমিল্লার গোবিন্দপুর রেলগেট এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর গোবিন্দপুরে ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ পেশায় একজন সিএনজিচালক ছিলেন। ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু তেমন কোনো কাজ করত না, একরকম বেকার জীবনযাপনে অভ্যস্ত ছিল। তারা গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার সন্তান। ঘটনার পর থেকে মাসুম পলাতক

মাসুম মাদক সেবনের জন্য বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা চাইত। নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয়রা জানায়, জাহিদকে ধারালো কাঁটা চামচ দিয়ে মাথায় আঘাত করা হয়। ছাড়া তার মাথায় পাথর দিয়ে আঘাত করেও রক্তাক্ত করা হয়।

নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় তাদের জায়গা সম্পত্তি বাড়ি নিয়ে জাহিদ মাসুমের প্রায়ই ঝগড়াঝাটি হতো। আজ আমি অফিসে থাকাকালে স্থানীয়রা আমাকে ফোনে জানায়, মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, জাহিদ মাছুম দুই ভাইই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তবে আজকের ঘটনা কী নিয়ে তা এখনো স্পষ্ট জানতে পারিনি। তদন্ত চলছে, খুব শিগগিরই ঘটনা সম্পর্কে জানতে পারব


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

Link copied