সেলফির ওপর ভরসা করে বাঁচতে পারবেন না : গয়েশ্বর

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাজধানীর বাড্ডায় জাসাসের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ভিসানীতি ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরো নানা কথা বলেছেন। তবে, দিন আগে ভারতে আন্তর্জাতিক জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সাথে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সাথে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হল। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন। জবাবে আমাদের মহাসচিব বলেছেন, ওটা গলায় ঝুলিয়ে হাটেন। আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভরসা করে বাঁচতে পারবেন না। তাহলে বুঝতে হবে এই সেলফি সরকার কতটা দুর্বল দেউলিয়া যে, তারা সেলফি তুলে তা আবার প্রচার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের আওয়ামী লীগ৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা; তখনও ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তান্ডব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারি-কর্মকর্তাদের বলব- আপনারা যে যে পেশায় যারা আছেন, তারা যদি পেশাদারিত্বের সাথে কাজ করেন, তাহলে আপনারা আগামীদিনে নিজ নিজ পেশায় সম্মানের সাথে থাকবেন। এখানে কারো চাকরি হারানোর ভয় নেই। আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমাদের নেতা তারেক রহমান যে যুদ্ধটা করছেন, তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়; দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। জন্য তিনি বলেছেন, টেকব্যাক বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফাও ঘোষণা করেছেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর বাড্ডায় জাসাসের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এরপর গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীর মিরপুরের পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনাতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য আমিনুল হক গত নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তিনি বলেন, আমাদের অনেক কথা নেই। আমরা গণতন্ত্র সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমরা আমাদের মুক্তিযুদ্ধে যে মূল চেতনা. সেই চেতনা আমরা ফেরত চাই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মালিকানা যদি জনগণের কাছে ফেরত দিতে না পারি, গর্বিত জাতি হিসেবে বলত পারব না আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দখলদার এই ফ্যাসিবাদকে তাড়াতে হবে। যারা তাড়াতে পারবে তারাই দেশপ্রেমিক। এটা করতে পারলে দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া হাসপাতালের বিচানায় জীবন যুদ্ধে লিপ্ত, তিনিও মুক্তি পাবেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

#

ভারতীয় পানির ন্যায্য হিসাব আদায়ে যেতে হবে আন্তর্জাতিক আদালতে

#

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো : মনিরুল হক চৌধুরী

#

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

#

চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

#

বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়-শোডাউন

#

নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান

#

মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

#

৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের

#

মৌলভীবাজার ৩ আসনে লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী।

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied