জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল, প্রথম দিনেই শেষ ৯০০ টিকিট

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়েই শেষ হয়ে যায়। ফলে অনেক দর্শনার্থী টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন তিনটি স্লটে মোট ৯০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কাউন্টার ও অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে।

দর্শনার্থীরা উদ্বোধনের দিনই সীমিত পরিসরে সাধারণ মানুষের জন্য জাদুঘর খুলে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে প্রবেশমূল্য পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন অনেকে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রীসহ বিভিন্ন স্মারক প্রদর্শন করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। পরদিন থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied