সিদ্ধিরগঞ্জে ফের ঝুটের গুদামে আগুন

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে আগুন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফের ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে টার দিকে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনটির মালিক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ছোট ভাই রবিন মোল্লা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজী ইপিজেডের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কাউন্সিলর রুহুল আমিন মোল্লা অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছেন। তবে কারা ঘটনা ঘটিয়েছে বিষয়ে তিনি কিছু বলেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, একই দিন সকালে গোদনাইল নম্বর ঢাকেশ্বরী এলাকায় একটি টেক্সটাইল মিলের ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied