হাদিকে গুলির ঘটনায় গ্রেপ্তার ২ জনের পরিচয় জানালো ডিএমপি

Megna Tv

২২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পরিচয় জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ঘটনাস্থলের সিসিটি ফুটেজ বিশ্লেষণ করে দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- মো. আলমগীর শেখ ও ফয়সাল করিম মাসুদ। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। 

তালেবুর রহমান জানান, ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজনরা ভিক্টিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করেছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানায়, মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লার লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

#

আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে

#

জকসু নির্বাচনের ভোট গণনা চলছে

#

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা প্রস্তাব বিএনপির

#

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে সরকার

#

এবি পার্টির মনোনয়ন সংগ্রহ করলেন ডা. আবু বক্কর সিদ্দিক

#

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

#

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied