বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় ভারত-পাকিস্তানের বৈঠক

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বৈঠক করেছেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে দিল্লি-ইসলামাবাদের এই শীর্ষ কর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে পাকিস্তানের স্পিকারের করা টুইটে তিনি উল্লেখ করেছেন, এটি একটি বড় সাফল্য।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে মারা যান। জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে করে ঢাকায় তাঁর মরদেহ বহনের সময় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং হাজার হাজার নিরাপত্তা কর্মী রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারত তীব্র যুদ্ধে লিপ্ত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকও খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। পরে জিয়া উদ্যানে স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied