ব্যাংক লুটকারী সেই গ্রুপটিকেই দেওয়া হচ্ছে আরও ৪ ব্যাংক: শিবির সভাপতি

Megna Tv

১২ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ইসলামী ব্যাংকসহ দেশের প্রধান কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এস আলম গ্রুপকে সরকার আবারও মালিকানায় পুনর্বাসিত করছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের করা জনস্বার্থমূলক অধ্যাদেশগুলো পরিবর্তন করে লুটেরাদের সুবিধা করে দিচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ‘এস আলম ব্যাংকের মালিক ছিল। তারা ইসলামী ব্যাংকসহ চারটি ব্যাংক থেকে প্রায় ৯৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে, যা বিদেশে পাচার করা হয়েছে অথবা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে।’

তিনি আরো অভিযোগ করেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংকগুলো সচল করা হলেও এখন তা আবার এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।

তিনি বলেন, ‘সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করে ব্যাংকগুলো সচল করেছে। এখন আবার মালিকানার শর্ত শিথিল করে মাত্র ৭ শতাংশ মালিকানা থাকলেই পূর্বের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এতে করে এস আলমকে কার্যত চারটি ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে।’

সরকারের ওপর বিশেষ এক নেতার প্রভাব নিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তিনি তো ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী এখন। তিনি তো আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী নেই; আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের সব কিছুই চালাচ্ছেন। সালাহউদ্দিনের ওপরে প্রধানমন্ত্রীর কোনো কথা নেই।’

রাজনৈতিক সংস্কার ও ৩১ দফা প্রসঙ্গে তিনি সরকারকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বলেন, তারা নিজেদের সঙ্গেই বেঈমানি করছে, দ্বিচারিতা করছে। নিজেদের ৩১ দফার প্রথম দফা রাষ্ট্র সংস্কারকেই এখন অস্বীকার করছে। গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় দেওয়া হলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। পৃথিবীর কোথাও গণভোটের রায় অমান্য করার নজির নেই।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জিডিপি গ্রোথ রেট ৩.৬৯ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।

অনলাইন শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। গ্রামের শিক্ষার্থীরা হেঁটে স্কুলে যায়। জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস চালু করা অযৌক্তিক। এই নীতিনির্ধারণ আরো ভেবেচিন্তে হওয়া উচিত ছিল।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিবির সভাপতি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির গঠনতান্ত্রিকভাবে দাবি জানাবে। তবে সরকার যদি নমনীয় না হয় এবং ফ্যাসিবাদী পথে হাঁটে, তাহলে অতীতের মতোই সেই পরিণতির দিকেই আমাদের আন্দোলন অগ্রসর হবে।’

মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধকালেও কারাবরণ করেছেন খালেদা জিয়া: মনির চৌধুরী

#

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও কুসিক মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা

#

আমরা মিলে গেছি, কারো বিরুদ্ধে কথা বলে লাভ নাই : মনির চৌধুরী

#

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কে, কোটি টাকার রহস্য!

#

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

#

খোকসায় বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন ফরম দাখিল

#

ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

#

স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির হাতাহাতি, উত্তপ্ত সাভার

#

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied