কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন আবেদন

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
আদালত চত্বরে আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ কারাগারে আটক দলটির প্রায় আড়াইশত নেতাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে আটক থাকা বিএনপির প্রায় আড়াইশ’ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়েছে। দুপুরের মধ্যে এই বিষয়ে শুনানি হতে পারে।

জামিন আবেদন করা নেতাদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানি প্রমুখও রয়েছে।

চলমান কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগ রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

#

৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত

#

গুলশানে দোকানে মিললো দুজনের গলাকাটা মরদেহ, সারাদেহে বটি দিয়ে কোপানোর চিহ্ন

#

খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়াল

#

পাহাড়ধসে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

#

চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও, এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

#

গণতান্ত্রিক ধারা ফেরাতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য

#

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান

#

ছাত্রলীগ নেতা শামীম হত্যা: নিজের উপস্থিতির বিষয়টি অস্বীকার করলেন জাবি উপাচার্য

#

জন নিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

Link copied