সকল ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না -ডা. তাহের

Megna Tv

১৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
চৌদ্দগ্রাম উপজেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না। জগদ্দল পাথর এক স্বৈরশাসক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে যেমন টিকতে পারেনি, তেমনি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র টিকতে পারবেনা। ছাত্র-জনতা সবাই যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আমাদের এ স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর ভবিষ্যতে আর কেউ আঘাত করতে পারবে না।

জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়। অথচ দেশে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার (১৫ সেপ্টেম্বর ) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা  সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী বেলাল হোসাইন এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন,পৌর আমীর  মাওলানা ইব্রাহীম, ভিপি জাহাঙ্গীর।

মতবিনিময় সভায় ডা.আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, চৌদ্দগ্রামে  চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাই নাই। আপনারা কাউকে চাঁদা দিবেন না।আপনাদের জায়গা কেউ দখল করলে আমাদেরকে জানাবেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

‘জামায়াতকে যেমন হিন্দুবিরোধী হিসেবে অপপ্রচার চালানো হয়েছে, তেমনি হিন্দুদের কপালেও আওয়ামী লীগের একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আর তাই হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনিভাবে জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে।’ ‘হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষায় জামায়াতের পক্ষ থেকে আমরা দু’টি দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথমত, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন কমিশন করে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের ওপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে।’

রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনাদের জামায়াতকে প্রয়োজন বলে মনে হয়, তবে যেকোনও সময়েই আমাদেরকে ফোন করবেন। আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো।

মতবিনিময় সভায় দূগাপূযায় বিশেষ সহযোগীতাকরা আশ্বাস দেন চৌদ্দগ্রাম পূযা উদযাপন পরিষদের নেতাদের। মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্য উপস্থিত ছিলেন,চৌদ্দগ্রাম উপজেলা পূযা উদযাপন পরিষদের সভাপতি প্রমদ চক্রবতী , সাধারণ সম্পাদ অনিল চন্দ্র দেবনাথ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কনক চৌধুরী, জেলা পূযা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক  উত্তম সরকার, সদস্য নান্টু বেবনাথ, বৌদ্ধ সভাপতি  শৈবাল শিংহ প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied