পুলিশের হাতে গুরুত্বপূর্ণ ‘ক্লু’, খুলতে শুরু করেছে রহস্যের জট

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার রহস্য উন্মোচনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ম্যানহোলে লুকিয়ে রাখা ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পুলিশ জানায়, আলামত উদ্ধারের মাধ্যমে হামলার নেপথ্যের জড়িতদের শনাক্ত করার পথে বড় ধাপ এগিয়েছে তদন্ত।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। এছাড়া অপরাধীরা পুলিশের নজর এড়াতে যে নম্বর প্লেটটি ম্যানহোলে লুকিয়ে রেখেছিল, সেটিও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নম্বর প্লেট পরিবর্তনের কৌশল শনাক্ত করে সিটিটিসির একটি বিশেষ দল।

তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি অন্তত আটবার হাতবদল হয়েছে। সর্বশেষ হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়।

উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খোকসায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র প্রার্থী রিপন হোসেন

#

শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

#

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে টাকা, ছড়িয়ে পড়েছে আনন্দ

#

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

#

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

#

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

#

বাবা-মা’র পথেই হাঁটছেন তারেক রহমান : রিজভী

#

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতি সভা

#

নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied